Posts

Showing posts from December, 2024

ভালোবাসা ছোঁয়াচে

  পেট খারাপ করছিলো। একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাং'স কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে। পাশের টেবিলে দেখি ০৩ জন বসে গরুর মাং'স দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু শিহাবের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাব সদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম। একটুপর দেখলাম, এক বাটি গরুর মাং'স দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান। আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ০৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাং'স দিয়ে ভাত খাক। আমি খাওয়া শেষ করে মোট ০৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ০৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে।

যে জীবন শালিকের, ফড়িং এর সাথে তার হয় নাকো দেখা

ঘড়িতে রাত বেজে আড়াইটা। নর্থ সাউথের আফসানা তার কানাডা সিটিজেন বয়ফ্রেন্ড ইশতিয়াকের সাথে মেসেঞ্জারে ভিডিও কলে ব্যস্ত। আফসানা নর্থ সাউথের নামকরা সুন্দরী আর ইশতিয়াক তার দুই বছরের সিনিওর। ভার্সিটির প্রথম পহেলা বৈশাখে লম্বা গড়নের ইশতিয়াককে দেখেই প্রেমে পড়ে যায় আফসানা। সেখান থেকেই পরিণয় । ইশতিয়াক অস্থির গান গায়। আজ রাতে ঘুমানোর আগে সে ইশতিয়াক এর গান শুনে ঘুমাতে চায়। কিন্ত হুট করে আসছি বলেই ইশতিয়াক লাপাত্তা। এতে বড্ড বিরক্ত সে। যে আফসানার কাছ থেকে একটা রিপ্লাই পাবার জন্য হাজারো ছেলে মুখিয়ে থাকে তাকে ইগ্নোর কীভাবে করে ইশতিয়াক? এদিকে আফসানা ইশতিয়াক এর অনেকগুলা সাইড প্রোজেক্ট এর একটা। সেই স্কুল লাইফে ভিএনসির ফারিহা তাকে ডিচ করে স্কলাস্টিকার রায়হান এর সাথে রিলেশনে যায়। সেই থেকে আর ওসব মন থেকে আসে না তার। আফসানার সাথে কথা বলার সময় ই ব্র্যাক এর বুনন তাকে নক দিয়েছে। আজ বুননের ২২ তম জন্মদিন। বুনন বায়না ধরেছে "তোমার জন্য নীলচে তারা " গানটা তাকে শোনাতে হবে। তাই সেখানেই ব্যস্ত সে। আর হর-হামেশা ইগ্নোর না করে লয়্যাল ছেলে হয়ে থাকলে আফসানারা চলে যায় এটা ইশতিয়াক এতদিনে বুঝে গেছে। আফসানা খুব মন ...